কুরআনের আলোকে লাইলাতুল কদর
'লাইলাতুল কদর' ফারসি ও আরবি শব্দের সমন্বয়ে গঠিত, যার অর্থ মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। এই রাতে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন।
“নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদর রজনীতে। আপনি কি জানেন মহিমান্বিত কদর রজনী কী? কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম।” (সূরা আল-কদর: ১-৩)
রমজান মাসে পবিত্র কুরআন নাজিলের ফলে শবে কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ হয়েছে। এই এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাসের একনাগাড়ে ইবাদতের চেয়েও বেশি সওয়াব বহন করে।